গতকাল এফডিসিতে মহরত হলো সোহানুর রহমান সোহানের 'সে আমার মন কেড়েছে' ছবির। এতে প্রথমবারের মতো শাকিব খান ও তিনি্ন একসঙ্গে অভিনয় করছেন। মহরত অনুষ্ঠানে শাকিব তিনি্নকে তাঁর ভালো বন্ধু হিসেবে সম্বোধন করেন এবং আশা প্রকাশ করছেন তাঁদের জুটি দর্শক পছন্দ করবেন। সোহানুর রহমান সোহানের ছবিতে অভিনয় করতে পেরে তিনি্নও বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, 'অনেক দিন ধরেই বাণিজ্যিক ছবিতে আমার অভিনয় করার কথা। সোহানুর রহমান সোহান ভাইয়ের হাত ধরে অবশেষে চলচ্চিত্রে আসতে পেরে আমি খুব খুশি। কারণ, তাঁর হাত ধরে অনেকেই আজ চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হয়েছেন।' তিনি্ন আরো বলেন, চলচ্চিত্র সব অভিনয়শিল্পীর আদর্শ জায়গা হওয়া উচিত। মহরতের পর পরই এফডিসির জসিম ফ্লোরে ছবির গানের শুটিং হয়। শুটিংয়ে অংশ নেয় চলচ্চিত্রের নতুন এ জুটি। একই পরিচালকের 'টিম বাংলাদেশ' ছবিতেও নতুন এ জুটির অভিনয় করার সম্ভাবনা রয়েছে।
আগামী মাসের ১৭ তারিখে দ্বিতীয় ছবিটির মহরত হবে। উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকীর 'মেইড ইন বাংলাদেশ' ছবিতে তিনি্ন প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ইফতেখার আহমেদ ফাহমির 'টু বি কন্টিনিউড' ছবিতে অভিনয়ের জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে 'সে আমার মন কেড়েছে' ছবিটির মাধ্যমে এফডিসির বাণিজ্যিক ছবিতে তাঁর যাত্রা শুরু হলো।