Showing posts with label news. Show all posts
Showing posts with label news. Show all posts

শখের দ্বিতীয় ছবি


শাকিবের বিপরীতে আবারও অভিনয় করতে যাচ্ছেন মডেল অভিনেত্রী শখ। ছবির নাম এখনো ঠিক হয়নি। পরিচালক এমবি মানিক বলেন, 'শখের প্রথম ছবিও আমার ছিল। আমি খুব কাছ থেকে দেখেছি, চলচ্চিত্রে নতুন হিসেবে ও বেশ ভালো অভিনয় করেছে। আমার প্রযোজক থেকে শুরু করে পুরো ইউনিটই তার ওপর খুশি। সেই দিক থেকে আমি তাকে নিয়ে দ্বিতীয় ছবি করার সাহস পেয়েছ' তিনি আরো বলেন, 'শাকিবের কাছ থেকে আমার আগস্টের সিডিউল নেওয়া আছে। আগস্টে রাঙামাটি ও সেন্টমার্টিনে ছবিটির শুটিং হবে।' উল্লেখ্য, ছবির কাহিনী লিখেছেন শচীন কুমার নাগ এবং সংগীত পরিচালনা করবেন আলী আকরাম শুভ।

 প্রযোজকের টাকা ফেরত দিচ্ছেন শাকিব খান

শাকিব খান এখন থেকে বছরে ১০টির বেশি ছবিতে অভিনয় করবেন না। আর এ কারণে বিভিন্ন ছবির প্রযোজকের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিচ্ছেন তিনি। জানা গেছে, গত কয়েক দিনে শাকিব চারজন প্রযোজকের টাকা ফেরত দিয়েছেন। তাঁদের মধ্যে আছেন জাহাঙ্গীর খান, মতিউর রহমান, মাহমুদুল হক ও স্বপন চৌধুরী। শাকিব বললেন, ‘আমার ওপর অনেক বেশি চাপ পড়ে যাচ্ছিল। তাড়াহুড়ো করে কাজ শেষ করতে হতো। ফলে ছবির মান ততটা ভালো হচ্ছিল না। নিজেও বিশ্রাম নিতে পারছিলাম না। এ জন্য ঠিক করেছি, বেছে বেছে ১০ জন পরিচালকের ছবিতে কাজ করব। তাই অন্যদের টাকা ফেরত দিয়ে দিচ্ছি।’

বাণিজ্যিক ছবিতে তিন্নি শাকিবের সঙ্গে সে আমার মন কেড়েছে


‘টু বি কন্টিনিউড’ নামে ইমপ্রেস টেলিফিল্মে একটি ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখা তিন্নি এবার অভিনয় করছেন বাণিজ্যিক ছবিতে। ছবির নাম ‘সে আমার মন কেড়েছে’। ছবির পরিচালক সোহানুর রহমান সোহান, প্রযোজক গোলাম মোরশেদ। এ ছবিতে তিন্নির নায়ক শাকিব খান। সন্ধানী কথাচিত্রের ব্যানারে নির্মীয়মাণ ‘সে আমার মন কেড়েছে’র মহরতের মাধ্যমে শুটিং শুর্ব হবে আজ থেকে। পরিচালক সোহানুর রহমান সোহান জানান, শাকিব-তিন্নিকে নিয়ে তিনি একটি জমজমাট প্রেমের ছবি নির্মাণ করবেন। ছোটপর্দার আলোচিত মুখ শ্রাবস্তী দত্ত তিন্নি নিজেও জানালেন এখন থেকে নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করবেন তিনি। ‘সে আমার মন কেড়েছে’ ছবিতে শাকিব খান ও তিন্নির সঙ্গে আরও থাকছেন আহমেদ শরীফ, মিশা সওদাগর, কাবিলা, আফজাল, রেহানা জলি ও নাসরিনসহ অনেকেই। মৌসুমী-সালমান শাহর সফল আবিষ্কারক সোহানুর রহমান সোহান বলেন, চলচ্চিত্রে তিন্নিকে নিয়ে আমি বেশ আশাবাদী। ভাল নায়িকা হওয়ার সব গুণ তার মধ্যে আছে। আমি চেষ্টা করবো ‘সে আমার মন কেড়েছে’ ছবিতে তিন্নিকে যথাযথভাবে তুলে ধরতে। আমার বিশ্বাস শাকিব-তিন্নিকে নিয়ে আমি দর্শকদের একটি ভাল ছবি উপহার দেবো।

শাকিবের উপাধি নিয়ে চার ছবি

শাকিবের উপাধি নিয়ে চার ছবি

আনন্দ প্রতিদিন প্রতিবেদকদশ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন শাকিব। তবে গত চার বছর ধরে তার অভিনীত ছবি মানেই সুপারহিট। এমন জনপ্রিয়তায় নির্মাতারা তাকে 'নাম্বার ওয়ান', 'টপ হিরো', 'কিং খান', 'ডন'সহ নানা উপাধি দিয়েছেন। এসব নাম নিয়েও এখন তৈরি হচ্ছে ছবি। নির্মাণাধীন এরকম চারটি ছবি হচ্ছে মোহাম্মদ হোসেন পরিচালিত 'নাম্বার ওয়ান শাকিব খান', মনতাজুর রহমান আকবর পরিচালিত 'টপ হিরো', মোহাম্মদ হোসেন জেমী পরিচালিত 'কিং খান' ও 'ডন'। এর মধ্যে 'নাম্বার ওয়ান শাকিব খান' ও 'টপ হিরো'র ৮০ ভাগ চিত্রায়ন হয়েছে। এদিকে একটি গান ধারণের মাধ্যমে গত ৮ মার্চ 'কিং খান' ছবির মহরত হয়ে গেল। আর 'ডন' ছবির দৃশ্যধারণ শুরু হবে আগামী মে মাসের মাঝামাঝি। এসব ছবিতে অভিনয় প্রসঙ্গে শাকিব খান বলেন, 'নির্মাতারা আমাকে ভালোবেসে বিভিন্ন নামে ডেকে থাকেন। এসব নাম নিয়ে নির্মাণাধীন ছবিগুলোতে অভিনয় করছি ভাবতেই ভালো লাগছে। আমি সারাজীবন চলচ্চিত্রে কাজ করে যেতে চাই।'

শাকিবকে নিয়ে নতুন সিদ্ধান্ত

কমপক্ষে তিন সপ্তাহ পর মুক্তি দেয়া হবে শাকিব খান অভিনীত ছবি। সিনেমার মাদার অর্গানাইজেশন হিসেবে খ্যাত বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে। সময়ের ব্যস্ত এবং চাহিদাসম্পন্ন নায়ক শাকিব খান এবং মুভি লর্ড ডিপজল ছাড়া অন্য কারও ছবি ধারাবাহিকভাবে সফলতা পাচ্ছে না। কাজী মারুফ ইমনদের ছবি মোটামুটি ব্যবসা করলেও এখনও ধারাবাহিকতা আসেনি। ডিপজল এখনও নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি নিয়েই ব্যস্ত। সম্প্রতি তিনি বাইরের প্রযোজকের ছবিতে চুক্তিবদ্ধ হওয়া শুরু করেছেন। ফলে শাকিব খানের ছবির চাপই এখন বেশি। এ নায়কের ছবি সেন্সর ছাড়পত্র পাওয়ার পর পরই প্রযোজক তার অভিনীত ছবি মুক্তি দিতে তাড়াহুড়ো করছেন। এতে করে সিনেমা ব্যবসায় সুষ্ঠু পরিবেশ ফিরে আসছে না। এমন হচ্ছে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে শাকিব খান অভিনীত ছবি মুক্তি পাচ্ছে। এতে করে প্রদর্শকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি প্রযোজকরাও সুষ্ঠু ব্যবসা করতে পারছেন না। এমন অবস্থায় কমপক্ষে তিন সপ্তাহ পর শাকিব খান অভিনীত ছবি মুক্তির অনুমোদন দেবে প্রযোজক পরিবেশক সমিতি। অর্থাত্ একটি ছবি মুক্তির কমপক্ষে তিন সপ্তাহ পার না হলে নতুন আর কোনো ছবি মুক্তির অনুমতি দেয়া হবে না বলে সমিতির সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন খান দিপু জানিয়েছেন।

HIndi Cinema: King khan